মালদা

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটডোর থেকে উধাও ৪০ দিনের পুত্র সন্তান

মালদা মেডিক্যাল কলেজের আউটডোর থেকে উধাও ৪০ দিনের পুত্র সন্তান। সোমবার বিকেলের ঘটনা। মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দা সুফিয়া বিবি। তার ৪০ দিনের পুত্র সন্তানকে সঙ্গে করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আজ ডাক্তার দেখাতে আসেন। আউটডোর এক অপরিচিত মহিলার সাথে আলাপ হয় তাঁর। তাঁর পুত্র সন্তানকে কোলে নিয়ে আদর করতে থাকে ওই অপরিচিত মহিলাটি। হঠাৎ একটু অন্যমনস্ক হতেই দেখেন মহিলাটি তাঁর সন্তান নিয়ে উধাও। এরপর কান্নায় ভেঙে পরেন মহিলা। জানাজানি হতেই হাসপাতাল চত্বরে চাঞ্চল্যর সৃষ্টি হয়। এই ঘটনায় থানায় সন্তান চুরির অভিযোগ করেছেন ওই মহিলা।